Return Policy
রিটার্ন ও রিফান্ড পলিসি (Return & Refund Policy)
আপনার কেনাকাটার অভিজ্ঞতাকে সহজ ও নিরাপদ রাখতে আমরা সহজ রিটার্ন ও এক্সচেঞ্জ সুবিধা প্রদান করছি। যেকোনো প্রয়োজনে পণ্য গ্রহণের ৩ দিনের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।
১. যেসব ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য:
গ্যাজেট ও কিচেন আইটেম: পণ্য ভাঙা, ড্যামেজ বা ত্রুটিপূর্ণ (Defective) হলে কিংবা সঠিকভাবে কাজ না করলে।
ফ্যাশন আইটেম: ভুল সাইজ, ভুল কালার বা ছবি/বর্ণনার সাথে মিল না থাকলে।
বেবি ও টয় আইটেম: ডেলিভারির সময় পণ্য ভাঙা থাকলে, কোনো পার্টস মিসিং থাকলে বা কাজ না করলে।
অন্যান্য আইটেম: ভুল বা ভিন্ন কোনো পণ্য ডেলিভারি হলে।
২. রিটার্নের মূল শর্তাবলী:
১. আনবক্সিং ভিডিও: পার্সেল খোলার সময় একটি স্পষ্ট Unboxing Video ড্রপ নিশ্চিত করতে হবে। পণ্য ভাঙা বা মিসিং থাকলে ভিডিওটি প্রমাণ হিসেবে গণ্য হবে।
২. অরিজিনাল অবস্থা: পণ্যটি সম্পূর্ণ অব্যবহৃত থাকতে হবে। সব ধরনের ট্যাগ, এক্সেসরিজ, অরিজিনাল প্যাকেজিং বক্স অক্ষত অবস্থায় ফেরত দিতে হবে।
৩. ফ্যাশন আইটেমের ক্ষেত্রে পণ্যটি ধোয়া (washed) বা পরিহিত (used) হওয়া যাবে না।
৩. যেসব ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য নয়:
পণ্য হাতে পাওয়ার পর ব্যক্তিগত কারণে পছন্দ না হলে বা 'মাইন্ড চেঞ্জ' করলে।
ব্যবহারের ফলে বা কাস্টমারের নিজস্ব ভুলের কারণে পণ্য নষ্ট হলে।
পণ্যের আসল প্যাকেজিং বা বক্স হারিয়ে ফেললে বা নষ্ট করলে।
৪. রিটার্ন প্রসেস করার নিয়ম:
১. সমস্যা যুক্ত পণ্যটির ছবি ও আনবক্সিং ভিডিও সহ আমাদের হোয়াটসঅ্যাপ / ফেসবুক পেজ অথবা হেল্পলাইনে যোগাযোগ করুন।
২. আপনার অর্ডার আইডি ও বিস্তারিত জানান।
৩. আমাদের টিম অভিযোগটি রিভিউ করে পণ্য ফেরতের নির্দেশনাবলী (কুরিয়ার করার তথ্য) জানিয়ে দেবে।
৪. রিটার্নকৃত পণ্য আমাদের কাছে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে ৩-৫ কর্মদিবসের মধ্যে রিপ্লেসমেন্ট বা রিফান্ড প্রদান করা হবে।
৫. ডেলিভারি চার্জ সংক্রান্ত নিয়ম:
আমাদের ভুলের ক্ষেত্রে: (ত্রুটিপূর্ণ, ভাঙা বা ভুল পণ্য ডেলিভারি হলে) রিটার্ন ও নতুন ডেলিভারি চার্জ আমরা বহন করব।
কাস্টমারের পছন্দের ক্ষেত্রে: (যেমন: ফ্যাশন আইটেমের সাইজ পরিবর্তন করতে চাইলে) রিটার্ন ও পুনরায় ডেলিভারি চার্জ কাস্টমারকে বহন করতে হবে।